হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ, ছবি, ভিডিও বা প্রয়োজনীয় ডকুমেন্ট ভুল করে ডিলিট হয়ে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। কারণ মুছে ফেলা তথ্য সবসময় সরাসরি ফিরে পাওয়া যায় না। তবে আগে থেকে WhatsApp Backup চালু করা থাকলে কিছু পরিস্থিতিতে হারিয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধার করা সম্ভব।
তবে মনে রাখতে হবে, ব্যাকআপে যে সময় পর্যন্ত তথ্য সংরক্ষিত হয়েছে, মূলত সেই সময় পর্যন্ত ডেটাই ফিরে পাওয়া যায়। যেমন, শনিবার সর্বশেষ ব্যাকআপ নেওয়ার পর সোমবার কোনো মেসেজ বা ছবি মুছে গেলে সেটি শনিবারের ব্যাকআপে থাকবে না। তাই ডিলিট হওয়া তথ্য ফেরানোর চেষ্টা করার আগে সর্বশেষ WhatsApp Backup কখন তৈরি হয়েছে, তা যাচাই করে নেওয়া উচিত। এছাড়া কিছু ক্ষেত্রে ফোনে সংরক্ষিত Local Backup ব্যবহার করেও পুরোনো চ্যাট বা অন্যান্য তথ্য পুনরুদ্ধার করা যেতে পারে।
ব্যাকআপ থেকে বার্তা ও ছবি ফেরানোর পদ্ধতি
প্রথমে হোয়াটসঅ্যাপের Settings অপশনে গিয়ে Chats নির্বাচন করুন। এরপর Chat backup-এ প্রবেশ করলে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় দেখতে পাবেন।
ব্যাকআপে প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রয়েছে নিশ্চিত হওয়ার পর ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের আইকনে কিছুক্ষণ চাপ দিয়ে Uninstall নির্বাচন করা যায়। এছাড়াও ফোনের Settings থেকেও অ্যাপটি আনইনস্টল করা সম্ভব।
ব্যাকআপ না থাকলে উপায় কী
প্রয়োজনীয় তথ্য যদি ব্যাকআপে সংরক্ষিত না থাকে, তাহলে কিছু ক্ষেত্রে ডেটা রিকভারি সফটওয়্যারের সাহায্য নেওয়া যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে Dr.Fone এর মতো বিভিন্ন রিকভারি সফটওয়্যার এ ধরনের কাজে ব্যবহার করা হয়। তবে এসব সফটওয়্যার ব্যবহার করলেই মুছে যাওয়া সব তথ্য নিশ্চিতভাবে পুনরুদ্ধার করা যাবে এমন নিশ্চয়তা নেই।কোনো ফাইল ডিলিট করার পর ফোনে নতুন ডেটা সংরক্ষণ করা হলে সেটি পুরোনো তথ্যের জায়গা দখল করতে পারে। ফলে মুছে যাওয়া তথ্য পুনরুদ্ধারের সম্ভাবনা আরও কমে যায়। এছাড়া ফোনের মডেল, অ্যান্ড্রয়েডের সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কতটা ব্যবহার করা হয়েছে এসব বিষয়ও ডেটা পুনরুদ্ধারের সম্ভাবনার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
তথ্য হারানোর ঝুঁকি কমাবেন যেভাবে
আরোও পড়ুনঃ মোবাইল গরম হওয়ার কারণ ও তা ঠান্ডা করার উপায়
পাশাপাশি গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথির আলাদা কপিও কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্থানে সংরক্ষণ করা ভালো। এতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে কোনো সমস্যা দেখা দিলেও প্রয়োজনীয় তথ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
